বিশেষ প্রতিনিধি : আড়াইহাজারে রাতের আঁধারে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মোসাঃ সামিয়া (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার রসুলপুর, মাতাইন এলাকায় এই ঘটনা ঘটে। সে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর মাতাইন এলাকার আঃ সামাদ এর মেয়ে।
পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০ টায় রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায় সামিয়া। পরে রাত সাড়ে ১১ টায় গোংরানির শব্দ শুনতে পেয়ে তার বাবা ঘরে ঢুকে দেখে লাশ ঝুলছে। পরে পরিবারের লোকজন মিলে তাকে চিকিৎসার জন্যে নরসিংদী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্ত্যবরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয় । তদন্ত কাজ শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয় । এ ব্যাপারে থানায় একটি আপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।



