আড়াইহাজারে হুইল চেয়ার বিতরণ

255
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার খাঁনপাড়া এলাকায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে মিথিলা গ্রুপের পরিচালক মাহবুব খান হিমেল হুইলচেয়ার বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাঁচবো বাঁচাবো সমাজসেবা সংগঠনের সভাপতি ইসমাইল চৌধুরী, আলোর পথযাত্রী পাঠাগারের সভাপতি সফুরউদ্দিন প্রভাত, সাধারণ সম্পাদক হাসনাত ভূইয়া প্রমুখ। পরে রূপগঞ্জের গাউছিয়া সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজনকে নগদ টাকা প্রদান করা হয়। হুইল চেয়ার পেয়ে খুশি লক্ষ্মীপুরা গ্রামের নাসিরউদ্দিন মিয়ার ছেলে আসিফ মিয়, বাজবী গ্রামের সরাফত আলীর মেয়ে ইয়াছমিন আক্তার বিনাইরচর গ্রামের আমজাত হোসেনের স্ত্রী শাহীনুর আক্তার, মানিক মিয়ার মেয়ে ফাহমিদা আক্তার ও একই এলাকার শুভ মিয়া।
মিথলা গ্রুপের পরিচালক মাহবুব খান হিমেল বলেন, ‘প্রতিবন্ধী নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ওদেরকে বোঝা মনে না করে আদর যত্ন ভালবাসা দিতে হবে।’