আড়াইহাজারে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট সোহেল মেম্বার গ্রেফতার

254
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট সোহেল মেম্বারকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার উপজেলা ব্রাক্ষন্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য ও মাদক বিক্রিতা মকবুল হোসেনে ছেলে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, সোহেল তালিকা ভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রিতা। দীর্ঘ দিন ধরে মাদক বিক্রির সাথে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। তার পুরা পরিবার মাদকের সাথে জড়িত । প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে সন্ত্রাসী ও মাদকসহ ৮/১০টি মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, বিগত ইউপি নির্বাচনে ক্ষমতার দাপট দেখিয়ে সোহেল ইউপি সদস্য নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর থেকে সে আরো বেপোরোয়া হয়ে উঠে। সব শেষ উপজেলা আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার চেস্টা করে সোহেল বাহিনী। সোহেল গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্থির ফিরে এসেছে। ওসি আরও জানান, গ্রেফতারের পর থেকে  সোহেলকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হচ্ছে।  ফলাফল পরে জানানো হবে বলেও তিনি জানান ।  কয়েক মাস আগে তার বাবা মকবুলও মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।