আড়াইহাজারে যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ গ্রেপ্তার ১

321
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি যাত্রীবাহী তিশা কোচ বাস থেকে গাঁজাসহ হৃদয় মিয়া (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মাদক বিক্রেতা কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার আলালপুর গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার পুরিন্দা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, পুরিন্দা বাজার এলাকার মুন্না স্টোরের সামনের ঢাকা সিলেট মহাসড়কে দাড়ানো যাত্রীবাহী তিশা কোচ বাসে আমরা তল্লাশি চালিয়ে গ্রেপ্তার হৃদয় মিয়াকে ৪ কেজি গাঁজাসহ পাই। উদ্ধারকৃত গাঁজার বর্তমান মূল্য ৮০ হাজার টাকা। তার বিরুদ্ধে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।