ফেসবুকে ফলো করুন
বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার যাত্রীবাহী বিআরটিসি বাস থেকে গাঁজাসহ মাহাবুব (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত মাদক বিক্রেতা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর গ্রামের মৃত হাজী আব্দুর রাজ্জাকের ছেলে।শনিবার (১৬ মার্চ) মানিকপুর বিশনদী ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু বলেন, মানিকপুর বাজার এলাকার মেসার্স হাসু এন্টারপ্রাইজের সামনের রাস্তায় দাড়ানো যাত্রীবাহী বিআরটিসি বাসে আমরা তল্লাশি চালিয়ে গ্রেপ্তার মাহাবুবকে ৬ কেজি গাঁজাসহ পাই। তার বিরুদ্ধে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।


