সাংবাদিক রফিক রানার বাবার মৃত্যুবার্ষিকী আজ

252
ফেসবুকে ফলো করুন

 

বিশেষ প্রতিনিধি : আড়াইহাজার থানা প্রেসক্লাবের উপদেস্টা ও দৈনিক যায়যাদিনের আড়াইহাজার প্রতিনিধি রফিকুল ইসলাম রানার বাবা বোরহানউদ্দিন মোল্লা এর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০০৬ সনের ১৩ মার্চ রোজ সোমবার তিনি অসুস্থতা জনিত কারণে ইন্তেকাল করেন। দিবসটি উপলক্ষে মরহুমের নিজ বাড়ীতে শুক্রবার মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। তিনি স্কুল শিক্ষক ছিলেন।
মরহুম বোরহানউদ্দিন মোল্লা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার পশ্চিম আতাদী গ্রামের বাসিন্দা ছিলেন। পরে তিনি একই উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে বসবাস করেন। তিনি প্রায় ৩০ বছর শিক্ষকতা পেশায় ছিলেন এবং ২০০০ সনে অবসর গ্রহণের পর পবিত্র হজ্জ পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে যান। দুই পুত্রের একজন দৈনিক যায়যায়দিন পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি রফিকুল ইসলাম রানা এবং অপর পুত্র সিরাজুল ইসলাম আড়াইহাজারে অবস্থিত সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর ।