বিশনন্দী ফেরিঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

347
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : আড়াইহাজারের মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক বিক্রিতা  বাগেরহাট জেলার চিতলমারী থানার পরানপুর গ্রামের মোঃ মোস্তফার ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৮)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিক্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী বিশনন্দী ফেরিঘাটে বিআরটিসি বাস কাউন্টার সামনে পাকা রাস্তার উপরে গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ শহিদুল ইসলামকে আটক করা করা হয়। পরে তল্লাশি করে ২ কেজি গাঁজা যার মূল্য ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত দীর্ঘদিন যাবৎ আড়াইহাজারসহ আশপাশের এলাকায় নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।