ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ১৪ কেজি গাঁজাসহ ফারুক( ৫০) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আড়াইহাজার- ফেরীঘাট সড়কের চালারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফারুক ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সাতমোড়া গ্রামের মৃত আব্দুল হাসেম ওরফে ঝাড়ু মিয়ার ছেলে।
গোপালদী তদন্ত কেন্দ্রের এস আই সোহাগ সাহা জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ বিশনন্দী ইউনিয়নের চালারচর ব্রীজের উপর রাস্তা থেকে একটি সিএনজি থামিয়ে তল্লাশী চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক কারবারি আটকসহ মাদক পরিবহনে ব্যবহৃত নম্বর বিহীন একটি সিএনজি জব্দ করে। সোহাগ সাহা আরও জানান, মো. ফারুক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



