আড়াইহাজারে ৪ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

275
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দিন ব্যাপী সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দুপ্তরা ইউনিয়নের কালিবাড়ী- বাজবী ও তিনগাওঁ এলাকার এই অভিযান চালানে হয়।

অভিযানে সহযোগিতা করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর জোনাল বিপণন অফিস সোনারগাও। অভিযানে সময় ৪টি স্পটে ৪ কিলোমিটার এলাকায় ১ হাজার ৫শ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই সময় ৬শ ফুট পাইপ উচ্ছেদ করা হয়।