ফেসবুকে ফলো করুন
বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত ১০ দফা নির্দেশনা মানতে বেসরকারি হাসপাতালে-ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে জবেদ আলী মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়ম আফরোজ।
এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমিন, পরিসংখ্যানবিদ মাহমুদুল হাসান, জবেদ আলী মোমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, ম্যানাজার মো: লুৎফর রহমান প্রমুখ। পরিদর্শন শেষে ডাঃ সায়মা আফরোজ ইভা হাসপাতালের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।



