ফেসবুকে ফলো করুন
বিশেষ প্রতিনিধি : আড়াইহাজারে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যেগে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তালেব মোল্লা, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, শিক্ষক নেতা রাসেল মিয়া, ইউপি সদস্য জামির আলী ও হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিণ্ন দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যানসহ এলাকাল গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শেখ ফরিদ।



