আড়াইহাজারে মাদক সহ আটক ২

489
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : আড়াইহজারের ৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মানিকপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দক্ষিণ রাখুদিয়া ফকিরবাড়ি এলাকার মোঃ হেমায়েত ফকিরের ছেলে মোঃ নাইমুর রহমান জয় (২১) ও ডেমরা থানার মীরপাড়া এলাকার নূর মোহাম্মদ মোল্লার মেয়ে মাহমুদা (৩৮)।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার দিন বিকাল ৪ টায় পুলিশের নিকট তথ্য আসে যে কয়েকজন মাদক ব্যবসায়ী মানিকপুর বাজারে হাসু এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর মাদক ক্রয় বিক্রয়ের জন্যে আবস্থান করছে। এমন তথ্যের ভিক্তিতে পুলিশ ফোর্স ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কিছু লোক পালাতে থাকে। তখন নাইমুর ও মাহমুদা কে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৪ কেজি গাঁজা যার বর্তমান মূল্য ৮০ হাজার টাকা।

তিনি আরও বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা এই গাঁজা পরস্পর মিলে সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে আড়াইহাজারসহ বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।