আড়াইহাজারে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩২৪৭ জন

329
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: সারা দেশের সাথে আড়াইহাজারেও আজ  বৃহস্পতিবার  সকাল ১০ টায় শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা। নকলমুক্ত পরিবেশে পরীক্ষাগুলো হবে বলে আশাবাদী পরীক্ষার কেন্দ্রের শিক্ষকগুলো ।   আড়াইহাজারে মোট ৬ টি কেন্দ্রে পরীক্ষার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করবেন ।

আড়াইহাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে এম আলোমগীর জানান,  এসএসসি পরীক্ষা ৬ টি কেন্দ্রে মোট ৩২৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। কেন্দ্রগুলো হচ্ছে, সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নিবেন ৭৫৩ জন পরীক্ষার্থী। আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিবে ১০৪৭ জন । গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিবে ৪১৭ জন পরীক্ষার্থী। কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিবে ৩৩১ জন পরীক্ষার্থী। শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিবে ২৯১ জন পরীক্ষার্থী। পুরিন্দা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিবে ৪০০ জন পরীক্ষার্থী।