বিশেষ প্রতিনিধি : আড়াইহাজার উপজেলার সর্বত্র জুয়া বেড়েছে। প্রশাসনের তৎপরতা নেই। যার দরুণ জুয়ারীরা হয়ে উঠেছে বেপরোয়া। উপজেলার ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ৩১৬ গ্রামে ছড়িয়ে পড়েছে জুয়া ভাইরাস। জুয়া খেলার প্রবণতা বেড়ে যাওয়ার দরুণ আড়াইহাজার উপজেলার আইনশৃঙ্খলার অবনতি ঘটতে কতক্ষণ ? এমনটা মনে করছেন সুধীমহল।
তাদের মতে, জুয়া খেলা বাড়লে সব সময় সমাজে আইনশৃঙ্খলা পরিস্তির অবনতি ঘটে। জুয়া খেলায় হেরে অনেকে চুরি, ডাকাতির সাথে নিজেকে জড়িয়ে ফেলে। জুয়া খেলার নেশা মারাত্মক। একবসায় মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। ঘরবাড়ি জিম্মি রেখে জুয়া খেলে। কেউ জুয়া খেলে বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিয়ে।
আড়াইহাজার উপজেলা সদরের কালিবাড়ি, ভুলতা, বালিয়াপাড়া , সত্যভান্দি, উৎরাপুর, ঈদবারদী. প্রভাকরদী, ব্রাহ্মন্দী, ফকিরবাড়ি, দিঘলদী, মারুয়াদী, কৃষ্ণপুরা মোড়, গাজীপুরা, পাঁচগাও, নোয়াপাড়াম ফৈটাদী, নগরজোয়ার, তিলচন্ডি, সুলতানসাদি, যোগারদিয়া, জাঙ্গালিয়া, উচিৎপুরা, খাগকান্দা, বিশনন্দি, মানিকপুর, রামচন্দ্রদীসহ বিভিন্ন এলাকায় জুয়া চলছে। কড়ইতলা ব্রিজের নিকট চকের বাড়ীতে সব সময় জুয়ার আসর বসে থাকে।
জানাগেছে, বিভিন্ন গ্রামের চকে, পরিত্যক্ত বাড়িতে, ঝোপজঙ্গলে, বাজারের পেছনে ঘর নিয়ে জুয়া খেলা চলে। উঠতি বয়সী যুবক থেকে মধ্য বয়সী মানুষই বেশি জুয়ার নেশায় আক্রান্ত।
আড়াইহাজারের বিভিন্ন গ্রামে জুয়ার জমজমাট আসর
ফেসবুকে ফলো করুন



