পল্লী জীবিকায়ন প্রকল্প’ নিয়ে সারাদেশের মধ্যে আড়াইহাজারের ‘শ্রেষ্ঠত্ব’ অর্জন

218
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : নতুন বছরে আরো একটি সুখবর এসেছে প্রশাসন পর্যায়ে। পল্লী জীবিকায়ন প্রকল্প সংক্ষেপে পজীপ এই সাফল্য এনেছে। সারা বাংলাদেশে প্রকল্পের কাজ চলেছে। এর মধ্যে শ্রেষ্ঠ হয়েছে আড়াইহাজার উপজেলা। আড়াইহাজার উপজেলা প্রশাসনে বইছে আনন্দের বন্যা।
জানাগেছে, ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পজীপ (পল্লী জীবিকায়ন প্রকল্প) প্রকল্পের কার্যক্রমে আড়াইহাজার উপজেলা সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই সাফল্যে পজীপ এর কর্মকর্তা কর্মচারীদের অবদানও কম নয়। তাদের পরিশ্রমেই এই সাফল্য এসেছে। তারা সাপ্তাহিক উঠান বৈঠক এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা এবং সঞ্চয় গঠনে আড়াইহাজার উপজেলা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
আড়াইহাজার উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্ত মো: সিফাত আজাদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা শারমিন সুলতানা, উপপ্রকল্প কর্মকর্তা মাশহুদা আখতার ইউসিসিএ লি: এর চেয়ারম্যান মো: শহীদ উল্লাহ মিয়া ও ইউবিসিসিএ লিঃ এর চেয়ারম্যান নাজমা আক্তার এর সার্বিক ব্যবস্থাপনায় আড়াইহাজার উপজেলার কার্যক্রম সারা বাংলাদেশে প্রথম অবস্থানে।
পজীপ এর হিসাব রক্ষক সালেহা আক্তার এবং মাঠ সংগঠকদের অক্লান্ত পরিশ্রম ও কর্মদক্ষতায় আড়াইহাজার উপজেলায় চার (৪) কোটি পয়ষট্টি (৬৫) লক্ষ টাকা মহিলা উদ্যোক্তা ও দলীয় সমবায়ীর মাঝে ঋন বিতরণ করা হয়েছে যার ১০০% সফলভাবে আদায় করা হয়েছে। ৪৮০ জন সদস্য কে তিনদিনের আয়বর্ধন মূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ৬০ জন সদস্যকে বারটান প্রশিক্ষণ সেন্টারে নয় (৯) দিনের আবাসিক প্রশিক্ষণের মাধ্যমে উদোক্তা সৃষ্টি করে মহিলাদের স্বনির্ভর ও আত্মকর্মসংস্থান করা হয়েছে।