গোপালদী কে.এম ইন্টারন্যাশনাল স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত

682
ফেসবুকে ফলো করুন

রোজিনা আক্তার রোজি: আড়াইহাজার উপজেলার গোপালদী কে.এম ইন্টারন্যাশনাল স্কুলে পিঠা উৎসব শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়মা আফরোজ ইভা।

আড়াইহাজার উপজেলায় একমাত্র ইংলিশ ভার্সন স্কুল এটি। অনুষ্ঠানে মোট ১২টি স্টল বরাদ্ধ ছিল। সেখানে নানা রকমের পিঠা নিয়ে প্লে থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  আড়াইহাজার উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, গোপালদী পৌর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম, সাধারণ সম্পাদক আলহাজ্ব  মো:  জাকির হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক  আলহাজ্ব আঃ লতিফ মোল্লা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামসুল হক মোল্লা , গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের অধ্যক্ষ আলমগীর হাসান,অত্র স্কুলের পিটিএ কমিটির সভাপতি জহিরুল হক মোল্লা, গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান কামাল, গোপালদী পৌর মহিলা  কাউন্সিলর  শিখা আক্তার, কাউন্সিলর  মিনহাজুর রহমান মিশু, মো: আবু সাইদ মোল্লা,মো: আবুল কালাম,ছাত্রলীগ সভাপতি তারেক মোল্লা।
প্রধান অতিথি ডাঃ সায়মা আফরোজ ইভা বলেন, গোপালদী কে. এম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার মান সন্তোষ জনক। এত সুন্দর আয়োজন করার জন্য তিনি প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলকে অভিনন্দন জানান। সব সময় স্কুলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অধ্যক্ষ মো: কামাল হোসেন বলেন, আমরা চেস্টা করছি। শিক্ষার্থীদের আধুনিক ও যোগোপযোগী করে গড়ে তুলতে। এই জন্য তিনি সকলের দোয়া ও সহযোগীতা একান্ত ভাবে  কামনা করেন।