ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে ওবায়দুল হক (৬০) নামের এক পাহারাদারের লাশ উদ্ধার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে গোপালদী পৌর সভার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওবায়দুল হক সদাসদী পশ্চিমপাড়া গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে।
গোপালদী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) সোহাগ সাহা জানান, নিহত ওবায়দুল গোপালদী পৌর সভার সামনের ছোট একটি বাজারে পাহারা দিত। মঙ্গলবার রাতে সে পাহারা দিতে আসে। বাজারের দোকানদারগণ সবাই চলে গেলে সে পাহারা দেয়। হঠাৎ বুধবার সকালে উক্ত বাজারে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এস আই সোহাগ সাহা আরও জানান, নিহতের গায়ে কোন আঘাড়ের চিন্হ নেই। কিভাবে সে মারা গেছে। তা বলা যাচ্ছে না। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।



