আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে মশাল মিছিলের চেস্টা

206
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাচঁরুখী এলাকায় শুক্রবার রাত ১১টার দিকে বিএনপির কেন্দ্রিয় সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারীরা মশাল মিছিল বের করার চেস্টা করে। এই সময় পুলিশের বাঁধার মুখে তারা চলে যায়।
জানা গেছে, আড়াইহাজার থানাধীন পাচরুখী ঢাকা সিলেট মহাসড়কে কেন্দ্রীয় বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারী স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর হোসেন এর নেত্বতে ১০০/১৫০ জন অজ্ঞাতনামা বিএনপি সমর্থিতরা দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন বর্জন ও ৪৮ ঘন্টা হরতাল সফল করার লক্ষে মশাল হাতে নিয়ে ঢাকা সিলেট মহাসড়কে মশাল মিছিল করে দ্রুত স্থান ত্যাগ করে। কোন ভাংচুরের সংবাদ পাওয়ার যায় নাই।