আড়াইহাজারের কালাপাহাড়িয়ায় চিরকুট লিখে মসজিদের ইমামের আত্মহত্যা

503
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি :  আড়াইহাজারে মোসলেম (৪০) নামে এক ব্যাক্তি বিষপান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোসলেম ওই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে ও স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।
কালাপাহাড়িয়া পুলিশ ফাঁিড়র ইনচার্জ সেরাজুল ইসলাম সোহাগ জানান, পারিবারিক কলহের জের ধরে রাত ১২টার দিকে বিষপান করে সে আত্মহত্যা করেছে। তবে স্থানীয় একটি সুত্র জানায়, নিহত মোসলেমের বিবাহিত মেয়ে কদমিরচর গ্রামের সিদ্দিকের ছেলে সাইফুল ইসলামের সাথে পালিয়ে যায়। সেই ক্ষোভ ও লজ্জার ভয়ে সে আত্মহত্যা করে। মারা যাওয়ার আগেই সে একটি চিরকুট লেখে গিয়েছে। তার মৃত্যুর জন্য সাইফুলকে দায়ী করেন এবং মেয়েকে ত্যায্য ঘোষনা করেন।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।