ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিত কামিল পরীক্ষায় কামারুম মুনির আবরার ডেমরা সারুলিয়া দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে ২০১৯-২০২০সেশনে অংশগ্রহণ করে কামিল হাদিস বিভাগ থেকে জি পি এ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার রেজি: ১৯৩০০৯৫৮৯। সে একই বিশ্ববিদ্যালয় ও একই মাদরাসা থেকে ফাজিল পরীক্ষায় ২০১৬-২০১৭ ই: সেশনে অংশগ্রহণ করে ৭ম বৃত্তি পায়। সে ভবিষ্যতে কোরআনের তাফসীরের উপর উচ্চতর ডিগ্রি নিতে আগ্রহী। সে আড়াইহাজার কড়ইতলা ইসলামপুরের পীর মুফতি রশিদ আহমদ হাজারী ও বেগম নাসিমা আক্তারের ছোট ছেলে। কামারুম মুনির আবরার সকলের নিকট দোয়া প্রার্থী।



