আড়াইহাজারের বালিয়াপাড়া থেকে মাদকসহ ৪ জন আটক

328
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকদ্রব্যসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্প্রতিবার (৪ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বালিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের থেকে ৭৫ পুড়িয়া হেরোইন, ১৩২ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অটককৃতরা হলো, বালিয়াপাড়া গ্রামের মৃত হানিফের ছেলে মোহাম্মদ লিটন (৩১), সিদ্দিকের ছেলে মোহাম্মদ মনির (২৫), রমিজ উদ্দীনের ছেলে মোহাম্মদ মুক্তার (৪২) ও রূপগঞ্জ থানার আতলাপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪২)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, বৃহস্প্রতিবার মধ্যরাতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালীন সময়ে উপজেলার বিনাইয়েরচর ব্রিজে পুলিশ ফোর্স অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পায় বালিয়াপাড়া গ্রামের লিটনের বাড়িতে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। খরব পেয়ে পুলিশ অভিযান চালিয়ে লিটনসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের দেহ তল্লাসী চালিয়ে ৭৫ পুড়িয়া হেরোইন যার মূল্য ২২ হাজার ৫০০ টাকা, ১৩২ পিছ ইয়াবা ট্যাবলেট যার মূল্য ৩৯ হাজার ৬০০ টাকা ও ৫০০ গ্রাম গাঁজা যার মূল্য ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ওসি আরও জানায়, ধৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। আড়াইহাজার থানা এলাকায় মাদকের একটি বিশাল চক্র রয়েছে। এ চক্রের বাকি সদস্যরে গ্রেফতারে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতার দেখিয়ে ওইদিন বিকালে আদালতে মাধ্যমে আসামীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।