আড়াইহাজারে ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় জামায়াতের আমিরসহ আটক ৪

422
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং অহসহযোগ আন্দোলন সফল করতে আড়াইহাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণকালে জামায়াতের ৪ নেতাকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্প্রতিবার ( ৪ জানুয়ারি) সকালে উপজেলার সদর পৌরসভার কামরানির চর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কল্যান্দী গ্রামের মৃত আব্দুল গনি ভূঁইয়ার ছেলে ও উপজেলা জামায়াতের সভাপতি মোতাহার হোসেন ভূঁইয়া (৪২), শিবপুর গ্রামের মাওলানা আলাউদ্দিনের ছেলে ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাদীউল ইসলাম (৪২), দক্ষিণপাড়া গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে রাসেল মাহমুদ (৩৪) ও নরসিংদী জেলার মাধবদী থানার নোয়াকান্দি গ্রামের নুরুল আমিন (৩২)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, নির্বাচন বর্জনের লক্ষে বিএনপি ও জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে। তখন অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।