বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচারণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনককের নেতৃত্বে ব্যাটালিয়ান আনসার টিমের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়েছে । বুধবার বিকালে আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়াসহ বিভিন্ন গ্রামে এই অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক সকলের উদ্দেশ্যে বলেছেন, আপনারা সবাই নির্বাচনী আইন মেনে চলুন। নির্বাচনী আচরণবিধি পালন করবেন। আসুন সবাই মিলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ গড়ে তুলি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক জানান, ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে চারদিকে এখন পুরোদমে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। বিভিন্ন সংবাদমাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের খবর এরই মধ্যে বেশ আলোচিত, যার অধিকাংশই নির্বাচনী প্রচার-প্রচারণা সম্পর্কিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৯১-খ ধারার ক্ষমতাবলে অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন আচরণ বিধিমালা প্রণয়ন করে বাংলাদেশ নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের যেসব আচরণবিধি মানতে হবে, তার উল্লেখ রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি আচরণবিধি হলোÑকোনো প্রার্থী কিংবা তার পক্ষ হতে অন্য ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী বা উক্ত এলাকায় বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান প্রদান বা প্রদানের অঙ্গীকার করতে পারবে না। তিনি আরও জানান, আমাদের এই অভিযান চলবে।


