ভোক্তা পর্যায়ে আবারো বাড়ল এলপিজি’র দাম

214
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আবারো বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বেড়ে ১,৪৩৩ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে। ডিসেম্বর মাসে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৪০৪ টাকা।

এদিন বিইআরসি হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করা হয়। বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১১৯ টাকা ৪০ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে ৫, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারের দাম বেড়েছে।

এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও বেড়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা ৬৭ পয়সা, যা গত মাসে ছিল ৬৪ টাকা ৪৩ পয়সা।  গত নভেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১,৩৮১ টাকা, অক্টোবর মাসে ছিল ১,৩৬৩ টাকা, সেপ্টেম্বরে ছিল ১,২৮৪ টাকা, আগস্ট মাসে ছিল ১,১৪০ টাকা, জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা, জুন মাসে ছিল ১,০৭৪ টাকা, মে মাসে ছিল ১,২৩৫ টাকা, এপ্রিলে ছিল ১,১৭৮ টাকা, মার্চে ছিল ১,৪২২ টাকা, ফেব্রুয়ারিতে ছিল১,৪৯৮ টাকা এবং জানুয়ারি মাসে ছিল ১,২৩২ টাকা।