নিরাপদ সবজি গ্রামে বেগুন চাষে ব্যাপক সাড়া

291
ফেসবুকে ফলো করুন

রফিকুল ইসলাম রানা : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেগুন চাষে ব্যাপক সাড়া পড়েছে। লাভজনক এ সবজিটির চাষে অনেকেই এখন এগিয়ে আসছেন। আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের নিরাপদ সবজি গ্রাম হিসেবে পরিচিত সরাবদী এলাকার সফল সবজি চাষী শফিকুল ও বেগুন চাষে এগিয়ে এসেছেন। তিনি প্রায় এক বিঘা জমিতে বেগুন চাষ করেছেন।
শফিকের সবজি বাগানটি পরিদর্শণে গিয়ে হাইজাদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোশরফ হোসেন ও তিলচন্দী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক ভূঁইয়া জানান, শফিকুল এক বিঘা জমিতে বেগুনের চাড়া রোপণ করেছেন। অক্টোবরের মাঝামাঝি সময়ে তিনি বেগুনের চাড়া গুলো রোপণ করেন। এর থেকে ফলন পাবেন জানুয়ারীর প্রথম দিকে।
উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্য অনুযায়ি এক বিঘা জমিতে বেগুনের চাড়া রোপণ করতে হয় ( জমির আকার স্কয়ার হলে) ৩৫ থেকে ৩৬ টি সাড়িতে প্রায় ২৪০০ থেকে ২৬০০ টি। ১৮ ইঞ্চি অন্তর অন্তর চাড়া গুলো রোপণ করতে হয়। জমি তৈরী করে চাড়া রোণ করা পর্যন্ত খরচ হয় ৬ থেকে ৭ হাজার টাকা। পরিচর্যা বাবদ মোট খরচ পড়ে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা। ফলন ভাল হলে এর থেকে আয় আসবে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। বেগুনটির আকৃতি লম্বা হয় এবং এর জাতের নাম হলো পার্পল কিং। এর রঙ হয় বেগুনী।
উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক ভূঁইয়া আরো জানান, সরবাদী গ্রামের শফিকুলের সবজি বাগান দেশের সেরা একটি বাগান। এ বাগানের সবজি সাড়া দেশে বিক্রি হয়। শফিকুলের বেগুনের জমিটি দেখে বুঝা গেছে যে, প্রাকৃতিক দূর্যোগে ক্ষগ্রিস্থ না হলে এ থেকে তিনি মোটা অংকের টাকা লাভবান হতে পারেন।