বাবু যেখানে জনতার ঢল সেখানে

206
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি : এক কথায় এমপি বাবু যেখানে উপস্থিত হন সেখানেই হাজার হাজার জনতার ঢল নামে। কেউবা ফুলের মালা, কেউবা টাকার মালা গলায় পরিয়ে দিয়ে বরণ করে নেন আড়াইহাজারের উন্নয়নের প্রাণপুরুষ ‘লিজেন্ড নজরুল ইসলাম বাবু’ কে। রাতেও তাঁর পথসভা গুলোতে নারী-পুরুষদের ভিড় থাকে। রাত ১২ টা কি ১টা যাই হোকনা কেনো এমপি বাবুর গণসংযোগে শত শত নারী হাজির হন।

আড়াইহাজারে নির্বাচনী পরিবেশ রীতিমত ভোটের উৎসবে রূপ নিচ্ছে। এমপি বাবুকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা বেশি। এবারের নির্বাচন বানচালের ষড়যন্ত্র সম্পর্কে এ অঞ্চলের প্রতিটি ভোটার সজাগ। তাই জননেতা বাবুর প্রতি সবার দৃষ্টি বেশি। ভোটাররাই তাদের প্রানপ্রিয় নেতা বাবু ভাইকে চোখে চোখে রাখছেন। পথসভাগুলোতে এমপি বাবুর ভোট চাইতে হচ্ছেনা। জনগণই তাঁকে আশ^স্ত করছেন-আমরা আমাদের উন্নয়নের রূপকারকেই নির্বাচিত করে আনবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মত নারায়ণগঞ্জ-২ আসনটি উপহার দিব। যাতে করে আমাদের প্রাণপ্রিয় নেতা বাবুভাই আড়াইহাজারের বাদ বাকি উন্নয়ন কাজগুলো করতে পারেন। প্রতিদিন অন্তত ৭/৮ টি পথসভা করছেন এমপি নজরুল ইসলাম বাবু। শুক্রবার সদাসদি, ফতেহপুর, খাসেরকান্দি ও এর আগে সাতগ্রামে পথসভা করেছেন।

এমপি বাবু কোন গ্রামে উপস্থিত হলেই জনতার ঢল নামে। তরুণ, যুবক, কিশোর, মধ্যবয়েসী এমনকি প্রবীণ লোকজনও এমপি’র পথসভায় এসে যোগদেন। এরপর শুরু হয় শ্লোগানের পর শ্লোগান। পথসভায় এমপি আলহাজ¦ নজরুল ইসলাম বাবু বলছেন, আমি গত ১৫ বছর ধরে আড়াইহাজারবাসীর খেদমতে নিয়োজিত আছি। আমি আপনাদের চাওয়া-পাওয়া পূরণ করার চেষ্টা করেছি। এখনো করছি। আপনারা যখন যে সমস্যার কথা আমাকে জানিয়েছেন আমি তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতাম। এখনো তাই করছি। মাননীয় প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলাকে ভালবাসেন।

তিনি আড়াইহাজারবাসীকেও ভালবাসেন। তাই আমি যখন যা চেয়েছি প্রধানমন্ত্রী আড়াইহাজারবাসীকে তাই দিয়ে আসছেন। ১৫ টি বছর ধরে আপনাদের গোলাম হিসেবে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমার মাধ্যমে আড়াইহাজারে ১৫ বছরে ১৫ শত কোটি টাকার উন্নয়ন করেছেন। বদলে গেছে আমাদের আড়াইহাজারের চিত্র। বিপ্লব ঘটে গেছে ১৫ বছরে। আওয়ামীলীগ সরকার উন্নয়নের মাধ্যমে আড়াইহাজার উপজেলার খোলনলচে বদলে দিয়ে উপশহরে পরিণত করে দিয়েছে। এমপি বাবু আরো বলেন, আমরা আড়াইহাজারে আরো উন্নয়ন করতে চাই। দু’টি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। বিশনন্দীতে মেঘনা নদীর উপরে সেতু নির্মাণ করতে  চাই। এতেকরে আড়াইহাজার ও বাঞ্ছারামপুরের মানুষের যোগাযোগটা সহজতর হবে। উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে এলাকা আরো উন্নত হবে। আমি ভোটার কাছে এ দোয়া কামনা করি। আরেকটা কথা বলি এবারের ভোট নিয়ে সবাই সতর্ক থাকবেন। সবাই দলবেঁধে নির্বাচনের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে   ভোট দিয়ে সাংবাদিক দায়িত্ব পালন করবেন। ভোট দিয়ে প্রতিষ্ঠা করবেন আপনার গণতান্ত্রিক অধিকার।