আড়াইহাজারে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ১৫ জন

313
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারে পাগলা  শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত  ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকালে ও রাতে  উপজেলার বিশনন্দী  ইউনিয়নের কড়ইতলা, শরিফপুর ও দড়িবিশনন্দী গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশংকাজনক ভাবে আব্দুল্লাহ( ৬) নামের এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী ১৪জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।  এরা হলেন, বাবু ( ১৬), সালামত (৮), মনজুর আলী (৬৩), নুরুল ইসলাম (৫৫), ফজর আলী (৪২), রোমান (১২), আতিক (৩),সালাম (২৩), তাছলিমা (১৯),সাদ্দাম (৩০), মরিয়ম (৩০), সাহিনুর (৪৫), হাওয়া (৩০) ও শামীম (১৬)।  হাসপাতাল সুত্রে জানা গেছে,  ঘটনার দিন বিকালে কড়ইতলার চকের বাড়ীতে মনজুর আলীকে একটি পাগলা শিয়ালে কামড় দেয়। এর পর যাকে সামনে পায় তাকে কামড়াতে থাকে। এক পর্যায়ে শিয়ালটি পাশর্^বর্তী শরিফপুর ও দড়িবিশনন্দী গ্রামে ১৫ জনকে কামড়িয়ে আহত করে। এতে  করে নারী শিশুদের মধ্যে আতংক বিরাজ করছে।  আড়াইহাজার হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সুমন দাস জানান, হাসপাতালে ১৫জন চিকিৎসার জন্য আসছে। এর মধ্যে ১জনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের অনেকের অবস্থায় খারাপ।