আড়াইহাজা‌রে র‌্যা‌বের অ‌ভিযা‌নে ৫ কেজি গাঁজাসহ নারী আটক

13
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাটের পশ্চিম পাশে একটি মাছের দোকানের কাছ থেকে ৫ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে র‍্যাব-১১। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক নারীর নাম সোনিয়া আক্তার (২৭)। তিনি গাজীপুর সদর উপজেলার পশ্চিম কলমেশ্বর এলাকার নুরুল ইসলাম নুরুর মেয়ে।
র‍্যাব সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টার দিকে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরিঘাটের পশ্চিম পাশে জনৈক জিয়াউর রহমানের মাছের দোকানের পশ্চিম দিকে অভিযান চালায় র‍্যাব-১১-এর একটি দল। এ সময় সোনিয়া আক্তারকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটক সোনিয়া আক্তারকে উদ্ধার করা মাদকসহ আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।