স্টাফ রিপোর্টার: আড়াইহাজার পৌরসভার দৈনন্দিন কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে কলেজগামী শিক্ষার্থীদের সচেতন করতে ‘এ ডে ইন অফিস’ (A Day in Office) শীর্ষক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) আড়াইহাজার পৌরসভায় আয়োজিত এ কার্যক্রমে আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ এবং রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল শিক্ষার্থীদের পৌরসভার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পৌরসভার বিভিন্ন শাখায় নিয়ে গিয়ে সেখানকার দৈনন্দিন কাজ ও দায়িত্ব সরেজমিনে দেখান।
কার্যক্রমের উদ্দেশ্য ছিল সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সরকারি সেবা সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে তোলা।
এ সময় আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের উপাধ্যক্ষ এবং আড়াইহাজার পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. মোজাহিদুল ইসলাম তুষার উপস্থিত ছিলেন।
আড়াইহাজার পৌরসভায় শিক্ষার্থীদের ‘এ ডে ইন অফিস’
ফেসবুকে ফলো করুন



