ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার একটি ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামী জাহিদ (২০) কে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের একটি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম। গ্রেফতার জাহিদ উপজেলার সিংরাটি এলাকার বাচ্চু মিয়ার পুত্র। সে উপজেলার সুলতানসাদী এলাকার মোস্তফার বাড়ীতে ভাড়া থাকতো।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এ এস পি সনদ বড়ূয়া এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, চলতি বছরের ৩০ আগষ্ট রাতে জাহিদ ও তার সহযোগী বিল্লাল ৭ম শ্রেণীর এক ছাত্রীকে সিংরাটি ও পাঁচগাঁও এলাকার মাঝামাঝি সোনাখালি ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে। এর পর ধর্ষিতার পিতা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করলে আসামীরা পলাতক থাকে। গোপনে আসামী জাহিদের অবস্থান সমপর্কে নিশ্চিৎ হয়ে র্যাব-১১ এর সদস্যরা মঙ্গলবার তাকে গ্রেফতার করে
।



