স্টাফ রিপোর্টার: সততা, নিষ্ঠা আর গ্রাহকসেবায় মনোযোগ; এই তিনের সমন্বয়ে নিজের কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের আড়াইহাজার শাখার সহকারী অফিসার মো. আলমগীর হোসেন।
২০২৪-২৫ অর্থবছরের পারফরম্যান্স মূল্যায়নে তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের ‘শ্রেষ্ঠ পারফরমার’ হিসেবে নির্বাচিত হয়েছেন। ব্যাংকিং কার্যক্রমে দক্ষতা, দায়িত্বশীলতা এবং গ্রাহকসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
আড়াইহাজার শাখায় দায়িত্ব পালনের পাশাপাশি গ্রাহকদের সেবা নিশ্চিত করতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন আলমগীর হোসেন। তার কর্মদক্ষতা ও সেবামুখী মনোভাবের স্বীকৃতি হিসেবেই এবার মিলেছে প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের এ স্বীকৃতি।
নিজের এ অর্জনকে একক কোনো সাফল্য হিসেবে দেখছেন না আলমগীর হোসেন।
তার ভাষায়, “এই অর্জন আড়াইহাজার শাখার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমাদের প্রাণপ্রিয় গ্রাহকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।”
তিনি বলেন, এ স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। পল্লী সঞ্চয় ব্যাংকের সেবার মান আরও উন্নত করতে এবং গ্রাহকদের আস্থা ধরে রাখতে আগামী দিনগুলোতেও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ অর্জনের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে আলমগীর হোসেন বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের অগ্রযাত্রায় নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করে যেতে চান তিনি।
আড়াইহাজার শাখার একজন কর্মকর্তার এমন স্বীকৃতি স্থানীয় পর্যায়েও ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি করেছে।
আড়াইহাজারের পল্লী সঞ্চয় ব্যাংকের ‘শ্রেষ্ঠ পারফরমার’ আলমগীর হোসেন
ফেসবুকে ফলো করুন



