ফতুল্লায় ১৭ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

24
ফেসবুকে ফলো করুন

বিশেষ সংবাদদাতা:

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় “ক” সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন এর তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানা পুলিশ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ২০ আগস্ট বিকাল আনুমানিক পৌনে ছয়টায় ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর রেল লাইনের পশ্চিম পাশে নূরে আলম সিদ্দিকের টিনশেড বাড়ির সামনের দক্ষিণ পাশের রুমে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নূরে আলম সিদ্দিকীর বাড়ির ভাড়াটিয়া শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার পায়াতলি গ্রামের জুয়েলের স্ত্রী সালেহা বেগম (৪০),ইসদাইর মাশুর বাড়ির ভাড়াটিয়া নারায়ণগঞ্জের খানপুর কলেজ রোড এলাকার আ. কাদেরের ছেলে সাহেদ কাদের (২১) এবং সালেহা বেগমের ছেলে সুজন (১৯)।

তাদের কাছ থেকে সর্বমোট ১৭( সতেরো) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।