ইয়াবা সেবনের দায়ে যুবকের তিন দিনের কারাদণ্ড

2
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইয়াবা সেবনের দায়ে এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে আড়াইহাজার উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সিফাত (১৮)। তিনি আড়াইহাজার উপজেলার গাজিপুরা মধ্যপাড়া এলাকার আমির হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ইয়াবা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিফাতকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে।