ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজের বসত ঘরের পাশেই চালতা গাছে ঝুলছিল নাইম (২৫) নামে এক যুবকের লাশ। পুলিশ সংবাদ পেয়ে সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী মধ্যপাড়া এলাকায় তার নিজ বসত ঘরের কাছে চালতা গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহত নাইম ওই গ্রামের আ. আলীর পুত্র এবং এক সন্তানের জনক বলে জানা গেছে। পরিবারের লোকজন জানায়, ঘটনার সময় তার স্ত্রী একমাত্র দেড় মাস বয়সের সন্তানকে সঙ্গে নিয়ে তার পিত্রালয়ে অবস্থান করছিল।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।



