ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার লক্ষ্মীবরদী গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ ভূঁইয়া (৮২) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীবরদী মাদ্রাসা মাঠে জানাযা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এই বীরমুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।



