এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনা রাকিবুল ইসলাম রাকিবের

27
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীর প্রতি শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ধৈর্য, আত্মবিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশ নিলে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমই দেশের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি। তিনি পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি এবং সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
তিনি অভিভাবক ও শিক্ষকদেরও শিক্ষার্থীদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান এবং সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।