ইফরাত জাহান: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে একসঙ্গে দুটি বিভাগে প্রথম স্থান অর্জন করেছে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শ্যামা কর্মকার। দেশাত্মবোধক গান ও নজরুল সঙ্গীত—গ্রুপ ‘খ’-এর উভয় বিভাগেই জেলা শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে সে।
স্কুলের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, শ্যামা কর্মকারের এই সাফল্যে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজে আনন্দের পরিবেশ বিরাজ করছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তার এ অর্জনকে প্রতিষ্ঠানের জন্য গৌরবজনক বলে উল্লেখ করেছেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিনের অনুশীলন, অধ্যবসায় ও সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসার ফল হিসেবে শ্যামা এই সাফল্য অর্জন করেছে। তার এ কৃতিত্ব অন্য শিক্ষার্থীদেরও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্যামা কর্মকারকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও সফলতা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়।
জোড়া শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের শ্যামা কর্মকার
ফেসবুকে ফলো করুন



