আড়াইহাজারের রামচন্দ্রদীতে মাদকবিরোধী সমাবেশ, মাদক স্পট উচ্ছেদে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা

18
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী মাইনুদ্দিন ভূঁইয়া। সমাবেশ পরিচালনা করেন বিএনপি নেতা শহীদ ভূঁইয়া।

সমাবেশে বক্তব্য দেন গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেসুর রহমান, আড়াইহাজার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, বিএনপি নেতা মোস্তফা মিয়া,বীর মুক্তিযোদ্ধা মুছা মিয়া   আব্দুল আউয়াল, রোহেল শিকদার, তানভীর আহমেদ,  মফিজুল হক, আবুল বাশার সুমনসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সমাবেশে বক্তারা এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, এলাকায় অন্তত ২০টি মাদক স্পট রয়েছে, যা দ্রুত উচ্ছেদে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সমাবেশে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, মাদক কারবারিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ একত্রিত হয়েছেন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে রামচন্দ্রদী এলাকাকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।