আড়াইহাজারবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন লুৎফর রহমান আবদু

16
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আড়াইহাজারবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান আবদু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এই ঈদ পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে।
লুৎফর রহমান আবদু বলেন, আড়াইহাজারের মা-মাটি ও গণমানুষের নেতা, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে তিনি উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছেন।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। ঈদের শিক্ষা আত্মস্থ করে মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন।