স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আড়াইহাজার উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী ডাঃ আব্দুল মালেক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সংযম ও মানবিকতার মহান শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। কুরবানির প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুক। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে।”
তিনি আরও বলেন, “পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে, এটাই প্রত্যাশা।”
ডা. আব্দুল মালেক আড়াইহাজারবাসীর সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
উল্লেখ্য, ডা. আব্দুল মালেক ন্যাশনাল ডক্টরস্ ফোরামের এইচ.আর.ডি সম্পাদক এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগরীর সাবেক সভাপতি।
আড়াইহাজারবাসীকে ডা. আব্দুল মালেকের ঈদ শুভেচ্ছা
ফেসবুকে ফলো করুন



