জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোলার ঈদ শুভেচ্ছা

10
ফেসবুকে ফলো করুন
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক অধ্যাপক ইলিয়াস মোলা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ ও তাকওয়ার শিক্ষা দেয়। ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়েই ঈদের তাৎপর্য বাস্তব রূপ পায়।
তিনি বলেন, সমাজে বৈষম্য দূর করে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে হবে। বিশেষ করে দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ঈদের অন্যতম শিক্ষা। তিনি সবার জন্য শান্তি, কল্যাণ ও সমৃদ্ধিময় জীবন কামনা করেন।
সবশেষে তিনি দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি কামনা করে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।