ফেসবুকে ফলো করুন
মো. জিয়াউর রহমান: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ভালোবাসা ও মানবিকতার শিক্ষা দেয়। কোরবানির মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
তিনি বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সামর্থ্যবানদের উচিত কোরবানির আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া। তিনি নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও বলেন, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব সমাজকে আরও শক্তিশালী করে। এ উপলক্ষে তিনি সকলের জন্য শান্তিময় ও আনন্দঘন ঈদ কামনা করেন।



