ইউএনও আসাদুর রহমানের ঈদ শুভেচ্ছা

29
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলাবাসী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আত্মত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই উৎসব আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও দায়িত্বশীলতার চেতনা জাগ্রত করে।
তিনি বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। বিশেষ করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সকলকে স্বাস্থ্যবিধি, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রেখে ঈদ উদযাপনের আহ্বান জানান।
শেষে তিনি উপজেলাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।