আড়াইহাজারে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

31
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে আবু ছিদ্দিক (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু ছিদ্দিক ওই গ্রামের মৃত আছমত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আবু ছিদ্দিক বিকেলে নিজ নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠেছে।

আড়াই হাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন ঘটনা নিশ্চিত করেন।