স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় গাঁজা সেবনের অভিযোগে রাজন (২২) নামে এক যুবককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (১৩ মে) রাতে উপজেলার সরকারি হাসপাতালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এ সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
দণ্ডপ্রাপ্ত রাজন উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাতে সরকারি হাসপাতালসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রাজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫০ টাকা জরিমানা এবং দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং জনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আড়াইহাজারে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
ফেসবুকে ফলো করুন



