মো. জিয়াউর রহমান: বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বাংলা নববর্ষকে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক হিসেবে উল্লেখ করেন।
নজরুল ইসলাম আজাদ বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসব সব ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে দাঁড় করায়। পুরোনো বছরের সব দুঃখ, ব্যর্থতা ও গ্লানি পেছনে ফেলে নতুন বছরে নতুন আশায় পথচলার অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নববর্ষ নতুন করে প্রত্যয় জাগাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংসদ সদস্য বলেন, আড়াইহাজারসহ সারাদেশের মানুষের জীবনে নতুন বছর বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। তিনি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
সবশেষে তিনি আড়াইহাজারবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাঙালিকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নববর্ষে ঐক্য, উন্নয়ন ও মানবিকতার আহ্বান জানালেন এমপি আজাদ
ফেসবুকে ফলো করুন



