আড়াইহাজার পৌর যুবদল সভাপতির নববর্ষ শুভেচ্ছা

232
ফেসবুকে ফলো করুন

বিশেষ প্রতিনিধি: বাংলা নববর্ষ উপলক্ষে আড়াইহাজার পৌরসভার যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম সবুজ এক শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পুরনো বছরের সকল গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন আশা, নতুন স্বপ্ন ও উদ্যম নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি আড়াইহাজারবাসীসহ দেশবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।