আড়াইহাজারে গ্রিন স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

211
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা সদরের ব্রিজ সংলগ্ন মনোরম পরিবেশে অনুষ্ঠিত গ্রিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও অবসরপ্রাপ্ত সচিব মোঃ মনিরুজ্জামান লিটন। আরও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবুল কাশেম, মোঃ সাফিকুল ইসলাম, মোঃ সামসুল হক, মাসুদ পারভেজ, মোঃ আক্তারুজ্জামান, মোঃ আব্দুল্লাহ, মাহতাব হোসেন মাসুম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শহীদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।