আড়াইহাজারে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

240
ফেসবুকে ফলো করুন

এম এ বশির আহমেদ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আড়াইহাজার উপজেলার দক্ষিণ অঞ্চলে “স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬” এর আয়োজন করেছে যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আড়াইহাজার উপজেলা দক্ষিণ।

স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে আয়োজক যুব বিভাগের সেক্রেটারি জয়নাল আবেদিন জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ইলিয়াস মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলা সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ  আব্দুল মালেক এইচ, আর, ডি সম্পাদক  কেন্দ্রীয় ডক্টরস ফোরাম।
বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ মালেক বলেন, রাসূল ( সা.) বলেন,
একজন দুর্বল মুমিনের চেয়ে একজন শক্তিশালী মুমেন  আল্লাহ তালার কাছে বেশি প্রিয়, আর এই খেলার মাধ্যমে  যদি ইচ্ছা থাকে শক্তি সঞ্চয় করবো,তাহলে  অন্যকে আঘাত করার ইচ্ছা থাকবে না,
তিনি বলেন স্বাধীনতা মানে হচ্ছে মানুষ জন্ম থেকে স্বাধীন আর অন্য সকল প্রাণীকে মানুষ পরাধীন  করতে পারে,কিন্তু মানুষকে কন্ট্রোল করে আল্লাহ তায়ালা, কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা  কতটুকু স্বাধীন হতে পেরেছি,,,?
যদি সে স্বাধীনতা অর্জন করতে হয় তাহলে তোমাদের মতন যুবকেরা সামনে এগিয়ে  আসতে হবে , একই প্লাটফর্মে আসতে হবে,তাহলে সকল চ্যালেঞ্জ অতিক্রম করেই আমাদের স্বাধীনতা অর্জন করতে পারবো।
গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে উপজেলার ৬টি ইউনিয়নের দল অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর পরিবেশে খেলাগুলো অনুষ্ঠিত হয়। খেলায়  কালাপাহাড়িয়া ইউনিয়ন বিজয়ী হয়েছেন এবং ফতেহপুর ইউনিয়নের দল রানার্সআপ হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য।