আড়াইহাজারে ৭ জুয়ারী গ্রেপ্তার

312
ফেসবুকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী এলাকায় অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার রামচন্দ্রদী এলাকার মৃত মালেক মোল্লার ছেলে মোঃ জাহাঙ্গীর মোল্লা (৪৫), মৃত লক্ষা মিয়ার ছেলে হাবিব (৫৫), মৃত আইয়ুব আলী মোল্লার ছেলে শাহাবুল মোল্লা (৪০), মৃত হায়দার আলীর ছেলে মোঃ সুমন (২৫) ও বেনু মোল্লার ছেলে নুরু মোল্লা (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ঘটনাস্থল থেকে জুয়া খেলার সময় হাতেনাতে ৭ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিষয়টি নজরে আসলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।